মিতু হত্যা মামলা: যাবতীয় আলামত জুডিশিয়াল হেফাজতে রাখার আদেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ আগস্ট ২০২১, ২০:২৭আপডেট : ২৩ আগস্ট ২০২১, ২০:২৭

আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলার যাবতীয় আলামত জুডিশিয়াল হেফাজতে রাখার আদেশ দিয়েছেন আদালত। বাবুল আক্তারের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২৩ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান এ আদেশ দেন।

বাবুলের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী এ তথ্য জানিয়েছেন। একই আদালতে মামলার বিভিন্ন কাগজপত্রের অনুলিপি বাবুলের আইনজীবীকে দেওয়ার নির্দেশ দেন বলে তিনি জানান।

ইফতেখার সাইমুল চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্ত্রী খুনের ঘটনায় বাবুলের করা হত্যা মামলায় পিবিআই চূড়ান্ত প্রতিবেদন দেয়। ওই মামলায় গ্রেফতার আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও বিভিন্ন আলামত রয়েছে, যা গুরুত্বপূর্ণ। এগুলো বেহাত হতে পারে এই আশঙ্কায় পুলিশি হেফাজতে না রেখে জুডিশিয়াল হেফাজতে রাখার জন্য আমরা আবেদন করেছিলাম। আদালত তা মঞ্জুর করেছেন।’

২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় সড়কে খুন হন পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু। খুনিরা গুলি করার পাশাপাশি ছুরিকাঘাত করে তাকে হত্যা করে। ঘটনার সময় বাবুল আক্তার ঢাকায় ছিলেন। হত্যাকাণ্ডের পর বাবুল নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন। ওই মামলা তদন্ত করতে গিয়ে তার সম্পৃক্তা পায় পুলিশ। এ ঘটনায় গত ১২ মে ৫৭৫ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেয় পিবিআই। প্রতিবেদনে পিবিআই জানায়, মিতু হত্যা ছিল কন্ট্র্যাক্ট কিলিং। বাবুল আক্তারের পরিকল্পনায় এটি সংঘটিত হয়। মিতুকে হত্যার জন্য তিন লাখ টাকার লেনদেন হয়েছে বলে পিবিআই জানায়। এরপর একই দিন নগরীর পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন মিতুর বাবা মোশারফ হোসেন।

এর আগে গত ১০ মে মামলার বাদী হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য পিবিআই চট্টগ্রাম মেট্রো কার্যালয়ে ডেকে আনা হয় বাবুল আক্তারকে। জিজ্ঞাসাবাদ শেষে ১২ মে তাকে মিতুর বাবা মোশারফ হোসেনের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করে পিবিআই। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট সরোয়ার জাহানের আদালত বাবুলকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। রিমান্ড শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছালো
মিতু হত্যা মামলাএসপি বাবুল আক্তারের জামিন বহাল, মুক্তিতে নেই বাধা
মিতু হত্যা মামলায় আরও দুজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের