ভারত থেকে আরও ২০০ মেট্রিক টন অক্সিজেন আমদানি

বেনাপোল প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২১, ২১:৩০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ২১:৩০

ভারত থেকে অক্সিজেন এক্সপ্রেসে রেলপথে দেশে এলো আরও ২০০ মেট্রিক টন অক্সিজেন। বেনাপোল স্থলবন্দর দিয়ে ১৫তম চালানে এই তরল অক্সিজেন আমদানি করা হয়েছে।

ভারতের পেট্রাপোল বন্দর হয়ে অক্সিজেন বহনকারী বিশেষ ট্রেনটি মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেনাপোল বন্দরের রেল স্টেশনে পৌঁছায়। ট্রেনটিতে ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন (এলএমও) রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এ নিয়ে ১৫ বারে রেলে ভারত থেকে আমদানি হয়েছে প্রায় তিন হাজার ১৬ মেট্রিক টন অক্সিজেন। বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে অক্সিজেন এক্সপ্রেস ট্রেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম প্রান্তের উদ্দেশে ছেড়ে গেছে। সেখানে অক্সিজেন নামিয়ে খালি ট্রেনটি আবার এ পথ দিয়ে ভারতে ফিরে যাবে। পরে সেখান থেকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে এসব অক্সিজেন সরবরাহ করা হবে।

এদিকে, রেলের পাশাপাশি সড়ক পথেও আমদানি হচ্ছে অক্সিজেন। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ২১ জুন থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সড়ক পথে আমদানি হয়েছে সাত হাজার ২৩২ মেট্রিক টন অক্সিজেন।

বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডের ট্রাফিক পরিদর্শক পলাশ জানান, গত এপ্রিল মাসে ভারতে করোনা পরিস্থিতি মহামারি আকার ধারণ করায় চিকিৎসা খাতে বাড়ে অক্সিজেন সংকট। এতে ২১ এপ্রিল ভারত সরকার বাংলাদেশে অক্সিজেন রফতানি বন্ধ করে দেয়। পরবর্তী সময়ে তাদের দেশে সংক্রমণ ও মৃত্যু কমে আসায় ২১ জুন থেকে আবারও অক্সিজেন রফতানি শুরু করে বাংলাদেশে।

বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, দেশে অক্সিজেনের চাহিদা বেড়ে যাওয়ায় ২৪ জুলাই থেকে রেলে অক্সিজেন আমদানি শুরু হয়। সর্বশেষ আজ ৭ সেপ্টেম্বর ২০০ মেট্রিক টন অক্সিজেন আমদানি হয়েছে। এ পর্যন্ত ১৫ বারে ১৫টি চালানে লিন্ডে বাংলাদেশ নামে আমদানিকারক তিন হাজার ১৬ মেট্রিক টন অক্সিজেন আমদানি করেছে। অক্সিজেন দ্রুত ছাড়করণে সব সময় বন্দর, কাস্টমস ও রেল বিভাগের স্পেশাল টিম কাজ করে আসছে।

বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার কল্যাণ মিত্র চাকমা বলেন, ‘অক্সিজেনবাহী ভারতীয় ট্রেনটি বেনাপোল বন্দরের রেলওয়ে স্টেশনে প্রবেশের পর দ্রুত আনুষ্ঠানিকতা শেষ করে সিরাজগঞ্জে খালাসের উদ্দেশে রওনা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের