ভাষানটেকে শিশুর মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২৫, ১৪:০১আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১৪:০১

রাজধানীর ভাষানটেকে হাফসা (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় ওই শিশুর বাসার পাশের গলি থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। ভাষানটেক থানার উপ-পরিদর্শক (এসআই) আলমাছ মিয়া এ তথ্য জানান।

শিশুর বাবা আলামিন বলেন, আমার সুস্থ মেয়ে বিকালে বাসার পাশে খেলাধুলা করতে বের হয়। সন্ধ্যার আগ মুহূর্তে খবর পাই, আমাদেরই পাশের গলিতে সে অচেতন অবস্থায় পড়ে আছে। পরে সেখান থেকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর জানতে পারি সে আগেই মারা গেছে।

তিনি অভিযোগ করে বলেন, এটা কোনও স্বাভাবিক মৃত্যু নয়। কেউ শত্রুতা করে তাকে শ্বাসরোধে হত্যা করে থাকতে পারে।

শিশুটির বাবা বলেন, আমার পাঁচ মেয়ে সবাই মাদ্রাসায় পড়াশোনা করেছে। তারা পর্দায় থাকে। ছোট মেয়ে হাফসাও স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো। আমার মেয়ে কখন ওই গলিতে যেতো না। তাকে সেই গলিতেই অচেতন অবস্থায় পাওয়া যায়। বিষয়টির সুষ্ঠ তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দাবি জানায় মৃতের পরিবার।

এসআই আলমাছ মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।  

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম