হিলি ইমিগ্রেশন দিয়ে সপ্তাহের ৭ দিনই দেশে ফেরা যাবে

হিলি প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৯আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৯

বিভিন্ন কাজে ভারতে যাওয়া বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এখন থেকে সপ্তাহের সাত দিনই দেশে ফিরতে ফিরবেন। এখন থেকে বাংলাদেশ হাইকমিশন থেকে কোনও ধরনের অনাপত্তিপত্র লাগবে না।

গত ১৬ সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি নির্দেশনা হিলি ইমিগ্রেশন চেকপোস্টে এসেছে যা ইতোমধ্যেই কার্যকর করা হয়েছে। তবে ভারত থেকে আগমন চালু থাকলেও হিলি দিয়ে এখন পর্যন্ত পাসপোর্টে বহিগর্মন প্রক্রিয়া শুরু হয়নি।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সপ্তাহে তিন দিন ভারত থেকে দেশে ফেরা গেলেও এখন সপ্তাহের সাত দিনই এই পথ দিয়ে ফেরা যাবে। পূর্বের মতো সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পাসপোর্ট যাত্রীরা দেশে ফিরতে পারবেন। আগে দেশে ফিরতে ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে যে অনাপত্তিপত্র লাগতো নতুন নির্দেশনায় সেটি বাতিল করা হয়েছে। তবে দেশে ফেরা সব পাসপোর্ট যাত্রীকে অবশ্যই ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর টেস্টে করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক থাকতে হবে। এখানে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টিম দায়িত্ব পালন করবেন। যাদের করোনার উপসর্গ থাকবে তাদের পরীক্ষা করার পর পজিটিভ হলে অবশ্যই আইসোলেশনে থাকতে হবে।’

/এমএএ/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী