কুড়িগ্রাম সীমান্তে অনুপ্রবেশের দায়ে আটক ২

কুড়িগ্রাম প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২১, ২১:১১আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ২১:১৪

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ এবং পরে সেখান থেকে বাংলাদেশে ঢোকার দায়ে দুই বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, শুক্রবার বিকালে উপজেলার শিংঝাড় সীমান্ত থেকে আটকের পর শনিবার তাদের নামে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন– উপজেলার ভুরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের আমির হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (২৮) এবং দেওয়ানের খামার গ্রামের আতিকুর রহমানের ছেলে শাহরিয়ার আহমেদ (২১)।

জানা গেছে, শুক্রবার বিকালে শিংঝাড় ক্যাম্পের বিজিবির টহলরত একটি দল দক্ষিণ শিংঝাড় মাঠের পার এলাকায় দুই ব্যক্তিকে আন্তর্জাতিক মেইন পিলার কাছ দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখেন। এ সময় তাদের আটক করে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করে বিজিবি।

পরে তাদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট আইন ১৯৭৩-এর ১১(১)(ক) ধারায় ভুরুঙ্গামারী থানার মামলা দিয়ে শনিবার তাদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

 

 

/এমএএ/
সম্পর্কিত
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
সর্বশেষ খবর
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান