উপজেলা চেয়ারম্যানকে বরখাস্তের আদেশ অবৈধ ঘোষণা

চাঁদপুর প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২১, ২১:০৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২১:০৯

চাঁদপুরের কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরের সাময়িক বরখাস্তের আদেশ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ বিষয়ে হাইকোর্টে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে বিচারপতি মজিবুর রহমান ও কামরুল ইসলাম হোসেন মোল্লার দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

শাহজাহান শিশিরের আইনজীবী এম কে রহমান বলেন, ‘এ রায়ের ফলে শাহজাহান শিশিরের উপজেলা চেয়ারম্যান পদে দায়িত্ব পালনে আর কোনও আইনগত বাধা রইলো না।’

এদিকে, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরের সাময়িক বরখাস্তের আদেশ অবৈধ ও বাতিল ঘোষণা করায় কচুয়ায় নেতাকর্মীদের মাঝে উৎসব ও আনন্দ বিরাজ করছে।

এর আগে কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কোটি টাকা ব্যয়ে ছয়তলা ভবন নির্মাণে অনিয়মের সূত্র ধরে চাঁদপুরে শিক্ষা প্রকৌশল অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী নুরে আলমকে মারধরের অভিযোগে মামলা করা হয়। পরে গত ২৩ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে চেয়ারম্যান শাহজাহান শিশিরকে সাময়িক বরখাস্ত করা হয়। তার স্থলে প্যানেল চেয়ারম্যান সুলতানা খানমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। পরে প্রকৌশলীর মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। তিন মাস ১২ দিন কারাভোগের পর ওই বছরের ৭ ডিসেম্বর তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

এদিকে, গত ১ সেপ্টেম্বর মহানগর দায়রা জজ ঢাকা আদালতে হাজির হয়ে ধানমন্ডি থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা (আইসিটি) মামলায় স্থায়ী জামিন প্রার্থনা করেন শিশির। ওই আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। বর্তমানে তিনি ঢাকার কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

এই আইসিটি মামলা থেকেও আদালতের মাধ্যমে শাহজাহান শিশির জামিন পাওয়ার অপেক্ষায় রয়েছেন বলেও তার আইনজীবী মো. ইব্রাহিম খলিল মজুমদার জানিয়েছেন।

কচুয়া পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামাল হোসেন অন্তর বলেন, ‘এ রায়ের মাধ্যমে সত্যের জয় হয়েছে। আমরা উচ্চ আদালতের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

/এমএএ/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের