আসামি ছিনিয়ে নিতে হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত

ঝালকাঠি প্রতিনিধি
০২ অক্টোবর ২০২১, ২২:২৫আপডেট : ০২ অক্টোবর ২০২১, ২২:২৫

ঝালকাঠির রাজাপুরে ডাকাতি মামলার সন্দেহভাজন আসামি ছিনিয়ে নিতে হামলায় পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম তালুকদার এবং এএসআই নুরুজ্জামান আহত হয়েছেন। শনিবার (২ অক্টোবর) বিকালে উপজেলার পার্শ্ববর্তী কাঠালিয়া উপজেলার ছোট কৈখালী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ওই মামলার আসামি আবুল কালামসহ তার দুই ভাইয়ের বউ মাহফুজা বেগম ও জাহানারা বেগমকে আটক করেছে।

পুলিশ জানায়, উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী এলাকার ফরিদ খন্দকারের বাড়িতে ডাকাতির অভিযোগে গত ১৬ সেপ্টেম্বর অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় সন্দেহভাজন আসামি আবুল কালামকে গ্রেফতার করতে বিকালে তার বাড়ি পার্শ্ববর্তী কাঠালিয়া উপজেলার ছোট কৈখালী এলাকায় যায় পুলিশ। এ সময় আবুল কালামের দুই ভাইয়ের বউ মাহফুজা বেগম ও জাহানারা বেগমসহ স্থানীয় শতাধিক লোক আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। এতে রাজাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম তালুকদার, এএসআই নুরুজ্জামান আহত হন। তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধে তাদের বিরুদ্ধে নতুন করে আরও একটি মামলার প্রস্তুতি চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি