মনোনয়ন না পেয়ে আ.লীগ থেকে জাসদে

কুষ্টিয়া প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২১, ১৭:৩২আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১৭:৩২

কুষ্টিয়ার মিরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগ থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদে যোগ দিয়েছেন আব্দুল হামিদ নামে স্থানীয় এক নেতা। উপজেলার মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন তিনি।

মঙ্গলবার বিকালে মালিহাদ ইউনিয়নের আবুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আবদুল হামিদের জাসদে যোগদান উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। মালিহাদ ইউনিয়ন জাসদের সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আবদুল্লাহ প্রধান অতিথি ছিলেন। সভায় আবদুল হামিদকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়।

রবিবার সকালে জমা দেওয়া পদত্যাগপত্রে তিনি পারিবারিক, সামাজিক ও স্বাস্থ্য গত কারণ উল্লেখ করেন। পদত্যাগের পর মঙ্গলবার দলীয় কয়েক শ’ নেতাকর্মীকে নিয়ে জাসদে যোগ দেন তিনি। সেই সঙ্গে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে জাসদের দলীয় মশাল প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দেন।

জানা গেছে, ২০১৬ সালের দিকে জাসদ থেকে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। সে সময় পেয়েছিলেন মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ।

সূত্র জানায়, দ্বিতীয় ধাপের নির্বাচনে গত শনিবার বিকালে মিরপুর উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করে আওয়ামী লীগ। এবার উপজেলার মালিহাদ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আকরাম হোসেন। এর পরদিন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদত্যাগ করে আওয়ামী লীগের রাজনীতিতে আর থাকবেন না বলে ঘোষণা দেন আবদুল হামিদ। এর আগে তিনি দীর্ঘদিন জাসদের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

জাসদে যোগ দেওয়া প্রসঙ্গে মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহমদ আলী বলেন, ‘ঘরের ছেলে ঘরে ফিরেছে। গত ইউপি নির্বাচনে দলীয় (জাসদ) মনোনয়ন না পেয়ে চলে গিয়েছিলেন, এখন আবার দলে ফিরেছেন। আগামী ১১ নভেম্বর ভোটে তিনি জাসদের মশাল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।’

এ বিষয়ে আবদুল হামিদ বলেন, ‘আমি আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে জাসদে আবার ফিরেছি। মশাল প্রতীকে নির্বাচন করবো।’

মিরপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বি এম জুবায়ের রিগান বলেন, ‘আবদুল হামিদের পদত্যাগপত্র হাতে পেয়েছেন। এ বিষয়ে দলীয় সভা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম