চার দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ ব্যবসায়ীর

খাগড়াছড়ি প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২১, ১৫:৩০আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৫:৩০

খাগড়াছড়ির গুইমারায় ব্যবসায়িক কাজে বের হওয়ার চার দিন পরেও সন্ধান মেলেনি নিখোঁজ এক ব্যবসায়ীর। পরিবারের দাবি, অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে অপহরণ করে মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করেছে। খাগড়াছড়ির গুইমারা থানার ওসি মো. মিজানুর রহমান জানান, বুধবার (১৩ অক্টোবর) থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ ব্যবসায়ীর নাম মো. শানু মিয়া। তিনি খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া এলাকার বাসিন্দা। পেশায় ভাঙড়ি ব্যবসায়ী শানু গুইমারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

শানু মিয়ার স্ত্রী মোমেনা বেগম জানান, বুধবার সকালে ভাঙড়ি সামগ্রী কেনার জন্য বেরিয়ে যান শানু মিয়া। রাতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করলেও খোঁজ মেলেনি তার। আত্মীয়-স্বজনদের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজা হয়েছে। পরে গত ১৫ অক্টোবর গুইমারা থানায় একটা সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। একটা অজ্ঞাত নম্বর থেকে পরিবারকে ফোন করে ৫০ হাজার টাকা চাওয়া হয়েছিল। এরপর আর কোনও যোগাযোগ হয়নি।

ওসি জানান, শানু মিয়াকে উদ্ধারে সময় লাগছে।

/এমএএ/
সম্পর্কিত
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
নিখোঁজ গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ ছাত্রের বাড়িতে, যে কারণে হত্যা
তিন দিন ধরে নিখোঁজ ৪ কিশোরী, ফোন দিয়ে জানালো ‘আন্টির সঙ্গে আছি’
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক