সেন্ট মার্টিনে আটকে পড়েছেন তিনশ’ পর্যটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২১, ২১:৫১ আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ২১:৫২

সেন্ট মার্টিনে বেড়াতে এসে আনুমানিক তিনশ’ পর্যটক আটকে পড়ছেন। রবিবার (১৭ অক্টোবর) বৈরী আবহাওয়ার কারণে তারা ফিরতে পারেননি তারা। 

সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর আহমেদ বলেন, ‘আটকে পড়া পর্যটকরা নিরাপদে রয়েছেন। বৈরী আবহাওয়া শুরু হলে বিকাল থেকে কোনও ট্রলার ছাড়তে পারেনি। এতে দ্বীপে বেড়াতে আসা প্রায় কয়েক শ’ পর্যটক আটকে পড়েন। তাদের প্রতিনিয়ত খোঁজখবর রাখছি এবং বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।’ 

দ্বীপের বাসিন্দা মো. জয়নাল বলেন, ‘দ্বীপে আটকে পড়া পর্যটকরা নিরাপদে আছেন। তবে তাদের অনেকে আর্থিক সংকটে আছেন।’

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ পারভেজ চৌধরী বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে পর্যটকরা ফিরতে পারেননি। অবস্থা স্বাভাবিক হলে তারা ফিরে যাবেন। তাদের যাতে অসুবিধা না হয় সেজন্য সেখানকার জনপ্রতিনিধিসহ সবাই খোঁজ রাখছেন।’ 
  

 

/এমএএ/
সম্পর্কিত
কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন, নিরাপদে নামিয়ে আনা হলো পর্যটকদের
এবার কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন, ভেতরে শতাধিক পর্যটক
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
সর্বশেষ খবর
মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উদযাপনে বিএনপির কমিটি
মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উদযাপনে বিএনপির কমিটি
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
আওয়ামী লীগের ১০ বছরের চেয়ে ৮ মাসে চট্টগ্রামে বেশি উন্নয়ন হয়েছে: মীর হেলাল
আওয়ামী লীগের ১০ বছরের চেয়ে ৮ মাসে চট্টগ্রামে বেশি উন্নয়ন হয়েছে: মীর হেলাল
ভুটানকে ৪ গোলে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়
ভুটানকে ৪ গোলে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়
সর্বাধিক পঠিত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ
তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ