হেফাজতের সহিংসতার মামলায় বিএনপি নেতা রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২১, ১৯:৪৫আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৯:৪৫

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক হাসান আহমেদকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (২৩ অক্টোবর) জেলা পুলিশ সুপার জায়েদুল আলম এ তথ্য জানিয়েছেন।

গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে গাড়ি ভাঙচুর, গাড়ির মালিক ও ড্রাইভারকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর হাসান আহমেদকে আদালতে তুলে সাত দিনের রিমান্ড চাইলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবির। কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার হাসান আহমেদ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভার স্বামী। এ প্রসঙ্গে প্যানেল মেয়র বলেন, ‘আমার স্বামী রাজনীতি করে। রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। কিন্তু সেসব মামলায় তিনি জামিনে আছেন। হুট করে তাকে ধরে নিয়ে হেফাজতের হরতালে সহিংসতার ঘটনায় করা মামলায় গ্রেফতার দেখানোর কোনও কারণ নেই। আসন্ন সিটি নির্বাচনে আমাকে কোণঠাসা করতে একটি মহল অপচেষ্টা চালাচ্ছে। এরই অংশ হিসেবে আমার স্বামীকে গ্রেফতার করা হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের