ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২১, ২২:২৫আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২২:২৭

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বিজয়নগরে ট্রেনের কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল এবং সন্ধ্যার দিকে এই দুটি দুর্ঘটনা ঘটে। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেসের নিচে কাটা পড়ে বোরহান উদ্দিন রাব্বি (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়। রাব্বি পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের আপিল উদ্দিনের ছেলে। সে বিজয়নগর উপজেলার সোবহান মডেল স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে রেল লাইনের ওপর বসে হেডফোন লাগিয়ে গেমস খেলছিল রাব্বি। সে সময় ঢাকা থেকে ছেড়ে আসা কালনী ট্রেনের নিচে কাটা পড়ে সে।

পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ট্রেনে কাটা পড়ে রাব্বির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এর আগে সকাল ৯টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন এলাকায় আন্তনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মৃত দুজনের লাশ রেলওয়ে পুলিশ উদ্ধার করেছে।

 

/এমএএ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান