নির্বাচনি সহিংসতায় আহত ব্যক্তির হাসপাতালে মৃত্যু

যশোর প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২১, ২২:৩১আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ২২:৩১

দুই প্রার্থীর সমর্থকদের মারামারিতে আহত কুতুব উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থান মারা গেছেন। শনিবার রাত ৯টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। যশোর পুলিশের মুখপাত্র পরিদর্শক রূপন কুমার সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহত কুতুব উদ্দিন রুদ্রপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে।

যশোর জেনারেল হাসপাতালের ডা. নাহিদ শাহরিয়ার সাব্বির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আলাউদ্দিন (৫৫) নামে আহত আরেক ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুরে পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে সংঘর্ষে দুই ইউপি সদস্য প্রার্থীসহ ১২ জন আহত হন। তাদের মধ্যে ছয় জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় আহত সদস্য প্রার্থী (১ নম্বর ওয়ার্ড) ইকতিয়ার রহমান জানান, তার সমর্থকরা রুদ্রপুর বাজারে পোস্টার সাঁটতে গেলে বর্তমান সদস্য হবিবর রহমানের (প্রার্থী) নেতৃত্বে তার লোকজন শাবল, লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়। ওই সময় ইকতিয়ার নিজেসহ তার চাচাতো ভাই কুতুব উদ্দিন, শাহাবুদ্দিন, আরশাদ, ইউনুস, আলাউদ্দিনসহ ১০-১২ জন আহত হন। ৬টার দিকে তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে কুতুব উদ্দিন মারা যান।

/এমএএ/
সম্পর্কিত
নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ-অগ্নিসংযোগ
যশোরে নির্বাচন পরবর্তী শতাধিক হামলা-সহিংসতা, আহত দেড় শতাধিক
নির্বাচন পরবর্তী সংঘাত-সংঘর্ষ ঠেকাতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের