কেন্দ্রে এসে শতবর্ষী নুরজাহান জানলেন তালিকায় নাম নেই

শরীয়তপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২১, ২০:৫০আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ২০:৫১

তৃতীয় দফায় শরীয়তপুর গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউপি নির্বাচনে সদস্য প্রার্থী নাতিকে ভোট দিতে এসেছিলেন শতবর্ষী নুরজাহান। কিন্তু ভোট দিতে পারেননি তিনি। কেন্দ্রে এসে নুরজাহান জানতে পারেন ভোটার তালিকা থেকে তার নাম  কেটে দেওয়া হয়েছে। রবিবার (২৮ নভেম্বর) ১৭নং রানীরসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

শতবর্ষী নুরজাহানের মেজো ছেলে শাহে আলম বলেন, ‘গত বছরও আমার মা ভোট দিয়েছেন। এ বছর কেউ হয়তো চক্রান্ত করে তার নাম কেটে দিয়েছে। তার নাতি এ বছর সদস্য নির্বাচন করছে। অসুস্থ হওয়ার পরও অনেক আশা নিয়ে কষ্ট করে কেন্দ্রে এসেছিলেন নাতিকে ভোট দিতে।’

তালিকায় নাম না থাকার বিষয়ে জানতে চাইলে জাজিরা উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম বলেন, ‘এটা হয়তো তথ্য যাচাইকারী তথ্য হাল নাগাদ করতে গিয়ে তাকে মৃত দেখিয়েছেন। অথবা নামটি অন্য কোথাও ট্রান্সফার হয়ে গিয়ে কর্তন দেখিয়েছে। নির্বাচন অফিস থেকে তার ভোটার তালিকায় তার নাম ঠিক করে দেওয়া যাবে। এটি কয়েক মিনিটের ব্যাপার।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের