মুরাদকে গ্রেফতারের দাবিতে কুশপুত্তলিকা দাহ

রংপুর প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২১, ১৩:৫১আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৪:৪৩

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে সদ্য পদত্যাগকারী তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানের প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্রদল। মুরাদকে গ্রেফতারের দাবি জানিয়ে তার কুশপুত্তলিকা দাহ করেন রংপুর মহানগর যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করা হয়।  

সমাবেশে বক্তারা ডা. মুরাদকে ‘চরিত্রহীন’ আখ্যায়িত করে বলেন, ‘একজন বিবেকবান মানুষ মেয়েদের নিয়ে এমন অশ্রাব্য কুরুচিপূর্ণ কথা বলতে পারে না। এ ছাড়াও তিনি ফোন করে একজন চিত্রনায়িকাকে ধর্ষণ করার হুমকি দেন, তার সেই ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।’

বিক্ষুব্ধ যুবদল নেতাকর্মীরা আরও বলেন, ‘নারী সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেওয়ায় ব্যারিস্টার মঈনুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে, তাহলে কেন মুরাদকে গ্রেফতার করা হবে না।’ তারা অবিলম্বে তাকে গ্রেফতার দল থেকে বহিষ্কার করার দাবি জানান।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন– যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর যুবদল সভাপতি অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, সাধারণ সম্পাদক লিটন পারভেজ, সহ-সভাপতি ফরহাদ হোসেন পিন্টু, রাজিব চৌধুরী, এনায়েতুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেনিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জহির আলম নয়ন, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ মুরাদ, মামুন পারভেজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

/এমএএ/
সম্পর্কিত
এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
সাবেক প্রতিমন্ত্রী মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী