শিশুদের বাঁচাতে গিয়ে মারা গেলেন শামিম

তৈয়ব আলী সরকার, নীলফামারী
০৮ ডিসেম্বর ২০২১, ১৭:০৪আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৮:০০

শিশুদের বাঁচাতে গিয়ে নিজেই মারা গেলেন রেলগেটের নাইটগার্ড শামিম হোসেন। রূপসা এক্সপ্রেস ট্রেনটি শিশুদের কাছাকাছি চলে আসলে শামিম ঝাঁপিয়ে পড়েন তাদের বাঁচাতে। বুধবার (৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে নীলফামারী সদরে সংঘটিত এ দুর্ঘটনায় তিন শিশুসহ চার জনের মৃত্যু হয়।

সদর থানার ওসি আব্দুর রউফ জানান, ওই এলাকার অরক্ষিত রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন– উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের মনসা পাড়ার বউ বাজার এলাকার রেজয়ান আলীর তিন সন্তান শিমু আকতার (১০), লিমা আকতার (৮) ও মমিনুর রহমান (৩) এবং একই এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে শামিম হোসেন (৩৫)।  ঘটনাস্থলে শিমু ও লিমা এবং হাসপাতালে শামিম ও মমিনুর মারা যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বউবাজার এলাকায় অবস্থিত অরক্ষিত রেলগেটের ধারে খেলছিল শিশুরা। পাশেই চলছিল লাইনে ব্রিজ নির্মাণের কাজ। ব্রিজের কাজের ইট পরিবহনের ট্রলির শব্দে ট্রেন আসার বিষয়টি বুঝতে পারেনি শিশু ও ট্রলির শ্রমিকরা। ওই জায়গার পাশেই থাকা রেলগেটের নাইটগার্ড শামিম ট্রেনের শব্দ শুনে শিশুদের বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই রেললাইনে গেটম্যান নেই  এলাকাবাসীর পক্ষে আতিকুল ইসলাম (৪৫) অভিযোগ করে বলেন, ‘ঘন কুয়াশায় ট্রেনটি হুইসেল না বাজিয়ে দ্রুত চলে যায়। ওই গেটে গেটম্যান না থাকায় তিন শিশুসহ চার জনের প্রাণ চলে গেলো।’  তিনি নিহতদের পরিবারের ক্ষতিপূরণের দাবি করেন।

তিন সন্তান হারানো মজিদা বেগম (২৮) বুক চাপড়ে আর্তনাদ করে বলেন, ‘এখন মুই কী নিয়া বাছিম। মোর আর কোনয় থাকিলো না। তোমরা ইলা থাকতে ট্রেনখান চলি গেল কেমন করি।’

এদিকে, সকাল ১০টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি প্রায় একঘণ্টা আটকে রাখেন বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে পুলিশ সুপারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর থানার ওসি বলেন, সুরতহালসহ ময়নাতদন্ত করে লাশ দাফনের জন্য নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায়, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত করে বিষয়টি দেখার জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে আহ্বান জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
স্টেশন পরিদর্শনে এসে ট্রেন বিলম্বের কারণ জানালেন রেলমন্ত্রী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের