কুড়িয়ে পাওয়া প্যাকেটে চাটনি ভেবে খেয়ে হাসপাতালে ৪ শিশু

বেনাপোল প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২১, ১৭:৩১আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৭:৩১

যশোরের শার্শায় চাটনি ভেবে কীটনাশক খেয়ে চার শিশুকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কাজীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

চার শিশু হলো- শার্শা উপজেলার কাজীপাড়া গ্রামের কাজী শহিদুর জামান শিল্পীর ছেলে আজগার আলী (১০) ও মেয়ে কাজী স্নেহা (৮), জাবেরের ছেলে নাসির (৭) এবং হামিম হোসেনের ছেলে তামিম ইকবাল (৫)।

আজগার আলীর চাচা মহিনুজ্জামান রাজন বলেন, ‘চার শিশু একসঙ্গে খেলতে খেলতে কাজীপাড়া প্রধান সড়ক ধরে যাওয়ার সময় পাশে পড়ে থাকা সিনজেন্টা কোম্পানির কীটনাশকের একটা ছোট্ট প্যাকেট পায়। সেটি চাটনি মনে করে খাওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়ে।’

তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। যশোরের নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক বলেন, ‘২৪ ঘণ্টা না পার হলে কিছু বলতে পারবো না।’

/এফআর/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি