১২ বস্তা নতুন বইসহ একজনকে গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২১, ১৭:১২আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৭:১২

বগুড়ার শিবগঞ্জে পাচারের সময় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সপ্তম শ্রেণির ১২ বস্তা বই উদ্ধার করেছে পুলিশ। এ সময় আইয়ুব আলী (৪০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) রাতে উপজেলার মোকামতলা বন্দরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে বইসহ তাকে ধরা হয়।

শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে জানান, এ বিষয়ে এসআই রিপন মিয়া তিন জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। বাকি দুজন অজ্ঞাত।

গ্রেফতার আইয়ুব আলী

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, আইয়ুব আলী কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার শৌলমারী গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে। তিনি সরকারি বই কালোবাজারে বিক্রি চক্রের সদস্য। দেশের বিভিন্ন এলাকা থেকে তিনি সরকারি বিনামূল্যের বই বিক্রির উদ্দেশে সংগ্রহ করেন। ১২ বস্তায় সপ্তম শ্রেণির দুই হাজার ৪০০টি বই মোকামতলা বন্দরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকার জনৈক রতনের কাছে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন।

গোপন খবর পেয়ে এসআই রিপন মিয়া কুরিয়ার সার্ভিসের সামনে থেকে বইগুলো জব্দ ও পাচারের চেষ্টাকারী আইয়ুব আলীকে গ্রেফতার করেন। আদালতের মাধ্যমে আইয়ুব আলীকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম