গুঁড়িয়ে দেওয়া হলো রেলওয়ে স্টেশনের ২২ অবৈধ স্থাপনা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২৪আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২৪

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের আশপাশের ২২টি অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। এসময় ২৩ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন পাকশী পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুজ্জামান। তিনি জানান, এক বছর আগে মুজিব শতবর্ষ উপলক্ষে রেলওয়ের উন্নয়নের জন্য প্ল্যাটফর্ম কেন্দ্রীক সৌন্দর্যবর্ধনের জন্য একটি প্রকল্প হাতে নেয় সরকার। তাই রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করা হয়েছে।

তিনি আরও জানান, স্টেশনের আশপাশে যারা অবৈধভাবে রেলওয়ের জমি দখল করে স্থাপনা তৈরি করেছেন, তাদের এক মাস আগে থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়েছে। মাইকিংও করা হয়েছে। গত সোম ও মঙ্গলবারও মাইকিং করা হয়েছে। প্রভাবশালীরা নোটিশের তোয়াক্কা না করায় অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক-উজ-জামান, সদর থানা পুলিশের একটি টিম ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

/এমএএ/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
স্টেশন পরিদর্শনে এসে ট্রেন বিলম্বের কারণ জানালেন রেলমন্ত্রী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের