সাবেক প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে কুড়িগ্রামে মামলার আবেদন

কুড়িগ্রাম প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৪আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৭

জিয়া পরিবারের সদস্য ব্যারিস্টার জাইমা রহমান এবং নারী সমাজের প্রতি অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে কুড়িগ্রামে মামলার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কুড়িগ্রাম জেলা ইউনিটের সাধারণ সম্পাদক বজলুর রশিদ বাদী হয়ে সদর আমলি আদালতে এই আবেদন করেন। বাদীর আইনজীবী তারিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আবেদনে মহির উদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলাল নামে আরও একজনকে আসামি করা হয়েছে।

অ্যাডভোকেট তারিকুর রহমান জানান, কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সদর আমলি আদালতের বিচারক মিজানুর রহমান বাদীর আবেদন গ্রহণ করেছেন। পরবর্তী সময়ে আদেশ দেওয়া হবে জানিয়েছেন আদালত।

মামলার আবেদন সূত্রে জানা গেছে, ডা. মুরাদ হাসান প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকার সময় ২০২১ সালের ১ ডিসেম্বর অপর অভিযুক্ত মহির উদ্দিন হেলাল নাহিদকে একটি সাক্ষাৎকার দেন। যা পরবর্তী সময়ে মুরাদ হাসান তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ ও প্রচার করেন। প্রচারিত ওই সাক্ষাৎকারে ডা. মুরাদ উদ্দেশ্যমূলকভাবে জিয়া পরিবার ও ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ এবং নারীর প্রতি অবমাননাকর ভাষা ব্যবহার করেন। এ ধরনের মিথ্যা তথ্য প্রকাশ এবং প্রচার করে আসামিরা দেশে রাজনৈতিক সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টির মাধ্যমে ১৮৬০ সালের পেনাল কোডের ১৫৩-ক/ ৫০৫-ক/৫০৯ ধারায় অপরাধ করেছেন।

বাদীর আইনজীবী বলেন, ‘আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ এবং সাক্ষ্য-প্রমাণ গ্রহণের আবেদন করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরবর্তী সময়ে আদেশ দেবেন বলে জানিয়েছেন।’ 

/এমএএ/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি