কুমিল্লার ১২ নারী মুক্তিযোদ্ধা পেলেন সম্মাননা

কুমিল্লা প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫০

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখায় কুমিল্লার ১২ জন নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের হাতে ‘মহিলা বীর মুক্তিযোদ্ধা সম্মাননা ২০২২’ ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন– জেলা প্রশাসক কামরুল হাসান, কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দীন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুমান সুলতানা সীমাসহ মুক্তিযোদ্ধা ও কুমিল্লার সুধীজন। সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে ফুল দিয়ে বরণ করা হয় মহান স্বাধীনতা যুদ্ধের এই সৈনিকদের। বাংলাদেশের পতাকার ডিজাইন সংবলিত লাল-সবুজের মাস্ক পরিয়ে দেওয়া হয় তাদের। এ ছাড়া অতিথি ও মুক্তিযোদ্ধাদের লাল-সবুজের উত্তরীয় প্রদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। এই নারী বীরদের হাতে ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক ও অতিথিরা। পরে জেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের আপ্যায়ন পর্ব অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, সারাদেশে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সারাদেশের জেলা প্রশাসকরা ভার্চুয়ালি এ আয়োজনে যুক্ত ছিলেন। এরই ধারাবাহিকতায় কুমিল্লায় ১২ জন বীর নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী