১০ হাজার ইয়াবাসহ ক্যাম্প থেকে রোহিঙ্গা আটক

টেকনাফ প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৬আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৬

কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ মোস্তাক আহমদ (৬৪) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন। শনিবার বিকালে উখিয়ার ১৩ ও ১৯ ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ৮-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন।

আটক মোস্তাক কুতুপালং-১ নম্বর ক্যাম্পের মৃত আব্দুল কাদেরের ছেলে।

কামরান হোসেন বলেন, ‘ ইয়াবা পাচারের খবরে এপিবিএনের একটি দল ওই ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পালানোর চেষ্টাকালে এক মুদির দোকানের সামনে থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পাচারকারী মোস্তাককে গ্রেফতার করা হয়।’

ইয়াবাসহ আটক ব্যক্তিকে মাদক মামলা দিয়ে উখিয়া থানা সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

/এমএএ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের