নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নরসিংদী প্রতিনিধি
০৯ জুন ২০২৫, ১২:৫০ আপডেট : ০৯ জুন ২০২৫, ১২:৫১

নরসিংদীতে ৯ হাজার ৭৫০টি ইয়াবা বড়িসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১।  জব্দ করা এই ইয়াবার বাজারমূল্য ন্যূনতম ৩০ লাখ  টাকা বলে ধারণা করা হচ্ছে। সোমবার (৯ জুন) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় র‌্যাব-১১-এর নরসিংদী ক্যাম্প কমান্ডার জুয়েল রানা।

এর আগে, গতকাল রবিবার (৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টায় শিবপুর কারারচর এলাকার এপেইস ফিলিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরের চউড়া এলাকার মো: আব্দুল বারেকের ছেলে মো. মানিক মিয়া (৪৮)।

ক্যাম্প কমান্ডার জানান, রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর উপজেলার কারারচর এপেইস ফিলিং স্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি দল। এ সময় মাদক কারবারির ব্যবহৃত প্রাইভেটকারে অভিযান চালিয়ে ৯৭৫০টি ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। প্রাইভেটকারটির ড্রাইভিং সিটের ডান পাশের দরজার মধ্যে বিশেষ কায়দায় মাদকদ্রব্য পরিবহন করে নিয়ে আসছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পেশাগত মাদক ব্যবসায়ী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নরসিংদী জেলার বিভিন্নস্থানে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সরবরাহ করে আসছিল বলে র‌্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছে। আটকের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য শিবপুর মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, আরও ৪ হাজার নিতে এসে আটক
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
১০০ কেজি গাঁজাসহ কৃষক দলের নেতা আটক
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি