মাইক্রোচালককে হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

কুড়িগ্রাম প্রতিনিধি
০৮ মার্চ ২০২২, ২১:০২আপডেট : ০৮ মার্চ ২০২২, ২১:০২

চালককে হত্যা করে মাইক্রোবাস ছিনতাইয়ের অভিযোগ প্রমাণ হওয়ায় মোহাম্মদ হোসেন ওরফে পারভেজ (৩৯) এবং তৌহিদুল ইসলাম (৪৪) নামে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ আদেশ দেন। পাবলিক প্রসিকিউটর এসএম আব্রাহাম লিংকন এ তথ্য নিশ্চিত করেছেন।

হত্যার শিকার মাইক্রোচালকের নাম শহিদার রহমান (৩৫)। তিনি জামালপুরের ইসলামপুর উপজেলার শশারিয়া খানপাড়া এলাকার বাদশা খানের ছেলে। তিনি ঢাকার বাসিন্দা এক ব্যক্তির মাইক্রোবাসের চালক ছিলেন।

দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ হোসেন ওরফে পারভেজ রংপুর শহরের শালবন এলাকার মোস্তফা হোসেনের ছেলে। তৌহিদুল ইসলাম রংপুরের মিঠাপুকুর উপজেলার শালটি গোপালপুর এলাকার মোস্তফার ছেলে। মামলার অপর আসামি রবিউল ইসলামকে (৩৪) বেকসুর খালাস দেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৯ জুন ঢাকা থেকে রংপুর যাওয়ার কথা বলে আসামিরা মাইক্রোবাস ভাড়া নেন। এরপর চালক শহিদার রহমানকে হত্যা করে কুড়িগ্রামের উলিপুর উপজেলার কাজলডাঙ্গা এলাকায় লাশ ফেলে রেখে ৩০ জুন রাতে কুড়িগ্রাম শহর হয়ে পালানোর সময় কলেজ মোড় এলাকায় রবিউল ইসলাম ও মোহাম্মদ হোসেন ওরফে পারভেজ টহল পুলিশের হাতে ধরা পড়েন। তবে তৌহিদুল পালিয়ে যান।

এরপর পুলিশ শহিদার রহমানের ড্রাইভিং লাইসেন্স থেকে পাওয়া ঠিকানায় খবর দিলে নিহত চালকের স্বজনরা এসে লাশ শনাক্ত করেন। ওই বছর ১ জুলাই নিহতের ভাই সাইদুর রহমান খান বাদী হয়ে তিন জনকে আসামি করে উলিপুর থানায় মামলা করেন। প্রায় এক যুগ মামলার কার্যক্রম চলার পর মঙ্গলবার বিচারক রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিটর এসএম আব্রাহাম লিংকন। আসামিপক্ষে অ্যাডভোকেট আমজাদ হোসেন, মনোয়ারুল ইসলাম আলো ও মুহাম্মদ ফখরুল ইসলাম মামলা পরিচালনা করেন।

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের