নদীতীরে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল শিশুটি

সাতক্ষীরা প্রতিনিধি
১৪ মার্চ ২০২২, ১৮:১১আপডেট : ১৪ মার্চ ২০২২, ১৮:১৫

সাতক্ষীরা সদর উপজেলার চরবালিথা এলাকায় মরিচ্চাপ নদীর তীর থেকে রক্তাক্ত অবস্থায় এক শিশুকে (৭) উদ্ধার করেছেন স্থানীয়রা। সোমবার দুপুরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিশুটির নাম আলিফ হোসেন ফারহান। সে চরবালিথা গ্রামের মঈনুদ্দীন সরদারের প্রথম পক্ষের ছেলে।

উদ্ধারকারী চরবালিথা গ্রামের আশিকুজ্জামান বলেন, ‘আমি মরিচ্চাপ নদীর পাড় দিয়ে হেটে বাড়ি ফিরছিলাম। সে সময় উপুড় হয়ে শিশুটিকে পড়ে থাকতে দেখি। পরে চিৎ করতেই তাকে চিনতে পারি। তার চোখে ধারালো কিছু দিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করা হয়েছে। আর ঠোট কেটে ক্ষত-বিক্ষত করা হয়েছে। তৎক্ষণাৎ তাকে সদর হাসপাতালে নিয়ে আসি।’

শিশুটির বাবা মঈনুদ্দিন সরদার বলেন, ‘আমার প্রথম স্ত্রী শারমিন সুলতানা মারা যাওয়ার পরে ফারহান একই গ্রামে নানি সকিনা খাতুনের কাছে থাকতো। সৎ-মায়ের কাছে না রেখে ছেলেটাকে নানির কাছে রাখা হয়েছিল।’

শিশুটিকে এভাবে কে আঘাত করতে পারে? এমন প্রশ্নের জবাবে মঈনুদ্দিন বলেন, ‘আন্দাজে কার নাম বলবো? তবে শুনেছি, ওর মামি রানী বেগম মাঝে মাঝে অত্যাচার করতো।’

সদর হাসপাতালের চিকিৎসক পারভিন আক্তার বলেন, ‘আমরা আশঙ্কা করছি, ফারহানের দুটো চোখই নষ্ট হয়ে যেতে পারে। তার ঠোঁট, গলা ও গায়ের কয়েক জায়গায় কাটা দাগ রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম