পাচারের সময় ওএমএসের চাল-আটা জব্দ করলো এনএসআই

নাটোর প্রতিনিধি
২৩ মার্চ ২০২২, ১৮:০৬আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৮:০৬

নাটোর শহরের দক্ষিণ বড়গাছা এলাকায় সরকারি ওএমএসের ৬০০ কেজি চাল এবং ২শ’ ৫০ কেজি আটা পাচারকালে জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআই। এ ঘটনায় অভিযুক্ত ওই ডিলার শামসুদ্দিন সরকারের ডিলারশিপ সাময়িক স্থগিত করা হয়েছে। জেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক হারুন-অর-রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এনএসআই নাটোরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, ডিলার শামসুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ওএমএসের চাল-আটা তুলে নিয়মমতো বিক্রি করেন না। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরের পর গোপনসূত্রে খবর পেয়ে নাটোর পৌরসভার ৮নং ওয়ার্ডের বুড়াদরগার এলাকায় অভিযান চালান এনএসআই সদস্যরা। এ সময় পাচারকালে ওই চাল ও আটা জব্দ করা হয়।

হারুন-অর-রশিদ জানান, ওই ডিলারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জরুরি ভিত্তিতে জেলা ওএমএস কমিটির সভা আহ্বান করা হয়েছে। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম