বঙ্গোপসাগর থেকে জেলেদের জাল চুরি, ১২ রোহিঙ্গা গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি
২৪ মার্চ ২০২২, ১৬:৪৩আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৬:৪৫

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে জেলেদের জাল চুরির অভিযোগে ১২ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। বুধবার (২৩ মার্চ) রাতে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় চুরির কাজে ব্যবহৃত বাগেরহাট জেলার রায়েন্দা এলাকার আবু মৃধার মালিকানাধীন একটি ট্রলার গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা ১২টায় ক্ষতিগ্রস্ত আলীপুরের ট্রলার মালিক আল আমিন বাদী হয়ে মহিপুর থানায় ১২ রোহিঙ্গার নামে একটি মামলা দায়ের করেছেন। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন– ফাহিম (২২), রাজু মাঝি, আরিফ (২২), মো. সেলিম (২৫), মো. রফিক (৩০), মো, নুর (৩৫), মো. আব্দুল্লাহ (২০), মো. জোবায়ের (২২), মো. আবদুর রহমান (২৫), মো. শরীফ (২২), মো. আজিজ (২৪), মো. আলম (৫৪)। তারা কক্সবাজারের কুতুপালং এলাকার রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় জেলেরা জানান, কয়েকদিন ধরে রোহিঙ্গা চোর চক্রের সদস্যরা সাগর থেকে জাল চুরি করে আসছে। বুধবার রাতে বঙ্গোপসাগরের সোনার চর পয়েন্ট থেকে জাল চুরি করে নিয়ে যাওয়ার সময় ধাওয়া করে জেলেদের সহযোগিতায় তাদের হাতেনাতে আটক করে পুলিশ।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গ্রেফতার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের