বাস-ইজিবাইক সংঘর্ষে ২ জন নিহত

মাগুরা প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২২, ১৫:৪৮আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১৫:৪৮

মাগুরা-মহম্মদপুর সড়কের মহম্মদপুর উপজেলার কানুটিয়া বাজারের পাশে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে দুই জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম হোসেন জানান, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– আওনাড়া গ্রামের সালাম মোল্লার ছেলে রাব্বি (২২)এবং বিনোদপুর গ্রামের রশিদ মোল্লার ছেলে জসিম (২৪)।

মহম্মদপুর থানা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাসুদ সরদার জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত চার জনকে উদ্ধার করে দ্রুত মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইজিবাইক চালক রাব্বি ও জসিমকে মৃত ঘোষণা করেন। এ সময় নির্মল বিশ্বাস (৪৫) নামে একজন আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। অপর আহত বেবি নাজনিনকে (৩৮) মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

ওসি জানান, নিহতদের ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে বাস ও ইজিবাইক জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম