মুক্তিযোদ্ধাকে ঘর পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২২, ২০:৫৭আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ২০:৫৭

ফরিদপুরের নগরকান্দায় অসচ্ছল মুক্তিযোদ্ধাকে সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ছেলের বিরুদ্ধে। এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছেন ওই বীর মুক্তিযোদ্ধা।

ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মো. হাসমত আলী উপজেলার চরযশোরদী ইউনিয়নের চরযশোরদী গ্রামের মৃত সামাদ মাতুব্বরের ছেলে।

অভিযুক্তের নাম সাইফুজ্জামান বিপ্লব। তিনি চরযশোরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ওই ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান ফকিরের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, অসচ্ছল মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি ঘর পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র উপজেলা নির্বাহী অফিসার বরাবর জমা দেন মুক্তিযোদ্ধা মো. হাসমত আলী। দ্রুত ঘর পাইয়ে দেওয়ার কথা বলে তার কাছ থেকে ২০২০ সালের ২৫ নভেম্বর ২ লাখ টাকা নেন বিপ্লব।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা মো. হাসমত আলী বলেন, ‘সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে বিপ্লব আমার কাছ থেকে দুই লাখ টাকা নিয়েছে। এরপর দেড় বছর পার হলেও আমি ঘর পাইনি। ঘর চাইলে সে সময়ক্ষেপণ করে আসছে। ফেরত চাইলে টাকাও ফেরত দিচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘ধারদেনা করে আমি ওই টাকা দিয়েছি। টাকা ফেরত না পাওয়ায় আমি বাধ্য হয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছি।’

এ বিষয়ে কথা বলতে বিপ্লবের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগতভাবে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।’

/আরকে/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী