৩৫ হাজার টাকার জাল নোটসহ যুবক আটক

বাগেরহাট প্রতিনিধি
১২ এপ্রিল ২০২২, ২০:৩৮আপডেট : ১২ এপ্রিল ২০২২, ২০:৩৮

বাগেরহাটের মোল্লাহাটে ৩৫ হাজার টাকার জাল নোটসহ ফুরকান আলী মোল্লা (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে কোদালিয়া ইউনিয়নের সরসপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ফুরকান আলী মোল্লা নড়াইলের কালিয়া উপজেলার দক্ষিণ খাশিয়াল গ্রামের লুৎফর আলী মোল্লার ছেলে।

মোল্লাহাট থানার উপ-পুলিশ পরিদর্শক ঠাকুর দাস জানান, উপজেলার কোদালিয়া ইউনিয়নের সরসপুর গ্রামের বিকাশ ব্যবসায়ী রাসেল শেখের দোকান থেকে স্ত্রীর কাছে ৩৫ হাজার টাকা পাঠাতে যান ফুরকান আলী মোল্লা। সেখানে ফুরকান দোকানদারকে ৩৫ হাজার টাকার জাল নোট দেন। পরে দোকানদার বুঝতে পেরে এলাকাবাসীকে ডেকে তাকে আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৩৫ হাজার টাকার জাল নোটসহ ফুরকান আলী মোল্লাকে আটক করে থানায় নিয়ে আসে।

আসামির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম