আ.লীগের পক্ষে কথা বললেই গ্রেফতার: আসিফ মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২৫, ১৮:১২আপডেট : ১২ মে ২০২৫, ১৮:৫৫

আওয়ামী লীগের পক্ষে ফেসবুক বা ইউটিউবে কথা বললেই গ্রেফতার করা হবে—এমন তথ্য জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (১২ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করে ওই পোস্ট দেন তিনি।

পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে রেহাই নেই! গোপন বৈঠক, উসকানিমূলক মিছিল বা পোস্ট করলেও আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।’

শেয়ার করা ফটোকার্ডে উল্লেখ করা হয়েছে, ‘ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেফতার।’

সেখানে আরও বলা হয়, আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে বৈঠক, সমাবেশ বা মিছিল করলেও সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশ তাদের গ্রেফতার করতে পারবে।

এছাড়া, ফেসবুক বা ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কেউ মন্তব্য বা পোস্ট করলেও তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ফটোকার্ডে উল্লেখ করা হয়। এমনকি, বিদেশ থেকে আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট বা মন্তব্য করলেও মামলা করার নির্দেশনার কথা জানানো হয়েছে।

/জেডএ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান