নিজেই ভাঙছিলেন পিলার, মাথায় পড়ে মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২২, ১৬:৪০আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১৬:৪০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আমোদাবাদে মার্কেটের পিলার ভেঙে আকাশ দাস নামে এক শ্রমিক মারা গেছেন। আখাউড়া থানার ওসি মিজানুর রহমান জানান, শনিবার বেলা পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত আকাশ ওই এলাকার হরিলাল দাসের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় নূর মার্কেটে অন্য শ্রমিকদের সঙ্গে কাজ করছিলেন আকাশ। সে সময় তারা একটি পুরনো পিলার ভাঙার কাজ করছিলেন। ভাঙার সময় পিলারটি হঠাৎ করে শ্রমিকদের উপরে ধসে পড়ে। এ সময় মাথা থেঁতলে ঘটনাস্থলেই মারা যান আকাশ দাস।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন ঘটনাটি মর্মান্তিক।

ওসি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। মালিকপক্ষসহ সংশ্লিষ্টদের থানায় আসতে বলা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের