ধানক্ষেতে ইঁদুর মারার বিদ্যুতের ফাঁদে প্রাণ গেলো কৃষকের

খুলনা প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২২, ২৩:৩৭আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ২৩:৩৭

খুলনার দাকোপে ধানক্ষেতে পেতে রাখা ইঁদুর মারার বিদ্যুতের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে পির আলী শেখ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) সকালে দাকোপ পৌরসভার ছোট চালনা এলাকায় এ ঘটনা ঘটে।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আশরাফুল আলম বলেন, ‘পির আলী সকালে বাড়ির পাশের মাঠে তরমুজ ক্ষেতে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি বোরো ক্ষেতে বিদ্যুতের তারে জড়িয়ে তিনি মারা যান। পরে অন্য কৃষকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পির আলী ওই গ্রামের মৃত ফুল মিঞার ছেলে।’

বিদ্যুতের ফাঁদের বিষয়ে জানতে চাইলে দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খান বলেন, ‘ইঁদুর দমন করতে ধানক্ষেতে বিদ্যুতের লাইন টেনে নেন কৃষকরা। আমরা তাদের এ কাজে নিরুৎসাহিত করি। তবুও কয়েকজন না বুঝে এগুলো করেন। কৃষি অফিসের উদ্যোগে এ নিয়ে ফের সচেতনতামূলক সভার আয়োজন করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু  
শ্রমিকের মজুরি দ্বিগুণ হলেও বাড়েনি ধানের দাম, কৃষকের ক্ষতি দেখবে কে
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি