তিতাসে নৌকাডুবি, ৭ ঘণ্টা পর ধানকাটা শ্রমিকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২২, ২০:২৩আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ২০:২৩

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর এলাকায় তিতাস নদীতে ধানবোঝাই নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বিল্লাল (২৭) নামে ধানকাটা শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।  মঙ্গলবার সকালে এ ঘটনার প্রায় সাত ঘণ্টা পর বিকাল সাড়ে ৫টার দিকে তার লাশ উদ্ধার হয়।

বিল্লাল ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বড়জোড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।

নিখোঁজ হওয়ার পর থেকে তাকে উদ্ধারে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি দল তৎপরতা চালায়। পরে কিশোরগঞ্জের ডুবুরি দল এসে বেলা সাড়ে ৫টার দিকে তার লাশ উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরান হোসেন জানান, সকালে মাছিহাতার চাপুইর থেকে ধান বোঝাই করে একটি নৌকা তিতাস নদী দিয়ে পার্শ্ববর্তী বাসুদেব ইউনিয়নের পাইকপাড়ায় যাচ্ছিলেন। চাপুইর এলাকায় কিছুদূর যাওয়ার পর নৌকাটি ডুবে গেলে দুই জন সাঁতরে তীরে আসতে সক্ষম হলেও বিল্লাল নিখোঁজ হন।

/এমএএ/
সম্পর্কিত
সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
দিশাহারা হাজারো কৃষক, বলছেন এমন দুর্ভোগ আর পোহাতে হয়নি
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী