বুনো শূকরের আক্রমণে এক ব্যক্তির মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২২, ১৯:০৫আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১৯:৪৯

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বুনো শূকরের কামড়ে চন্দন বাউরী (৫০) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় সজল তন্তবায় নামে আরও একজন চা শ্রমিক আহত হয়েছেন। স্থানীয় ইউপি সদস্য মামুন মিয়া জানান, মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার লাউয়াছড়া সংলগ্ন ফুলবাড়ি চা বাগানে এ ঘটনা ঘটে।

মৃত চন্দন ফুলবাড়ি চা বাগানের নতুন লাইনের লক্ষ্মীকান্ত বাউরীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চা শ্রমিক চন্দন বাউরী ও সজল তন্তবায় বাগানে চা-পাতা তুলতে বাড়ি থেকে বের হন। পথে ফুলবাড়ি চা বাগানের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ একটি বন্য শূকর তাদের আক্রমণ করে। শূকরটি সজল ও চন্দনের শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয়। দুই চা শ্রমিককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় চা শ্রমিকরা তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় চন্দন বাউরী মারা যান। অপর আহত চা শ্রমিক সজল তন্তবায় মৌলভীবাজার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা বিটের কর্মকর্তা সুলহাস উদ্দীন বলেন, ‘বন্য শূকরের হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে জানতে পেরেছি একজন মারা গেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন
সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকে পড়া সেই বাঘটি
বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম