ঈদের কেনাকাটা শেষে ফেরার পথে ট্রাকের ধাক্কায় নিহত

মাদারীপুর প্রতিনিধি
০১ মে ২০২২, ০৯:২৯আপডেট : ০১ মে ২০২২, ০৯:২৯

মাদারীপুরের ডাসার উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৩০ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুলগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান (৩৩) কালকিনি পৌরসভার রাজদীর উকিলবাড়ি এলাকার রমিজউদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কাতার প্রবাসী। দুই মাস আগে ছুটিতে গ্রামের বাড়ি আসেন রায়হান। পরিবারের সঙ্গে ঈদ শেষে কাতারে ফিরে যাওয়ার কথা ছিল তার। এদিকে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে মাদারীপুর শহর থেকে পরিবারের জন্য ঈদের কেনাকাটা শেষে মোটরসাইকেলে নিজ বাড়ি কালকিনির রাজদীতে ফিরছিলেন রায়হান। ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুলগ্রাম এলাকায় (ইটেরপুল-ঘোষেরহাট সড়ক) আসলে সামনে থেকে একটি বেপরোয়া ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন রায়হান। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মো. সাইফুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই রায়হানের মৃত্যু হয়। মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, এ ঘটনায় এখনও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি