মাগুরার ১২ মেধাবী ছাত্রীকে বৃত্তি প্রদান

মাগুরা প্রতিনিধি
২৩ মে ২০২২, ১৭:৪৫আপডেট : ২৩ মে ২০২২, ১৭:৪৫

মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়ের ১২ জন মেধাবী ছাত্রী পাচ্ছে এক বছরের জন্য ‘সাহিদা বেগম বৃত্তি’৷ মাগুরার আবৃত্তি সংগঠন কণ্ঠবীথি সাহিদা বেগম ট্রাস্টের সহযোগিতায় গত জানুয়ারি মাস থেকে এই বৃত্তি প্রদান করছে। সোমবার (২৩ মে) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তিপ্রাপ্তদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– কণ্ঠবীথির প্রতিষ্ঠাতা খান রকিবুল হক, আহ্বায়ক মাজহারুল হক লিপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোখলেসুর রহমান, আব্দুর রমিম, ট্রাস্টের সভাপতি কুতুব উদ্দীন দুর্লভ প্রমুখ।

কণ্ঠবীথির আহ্বায়ক মাজহারুল হক লিপু জানান, সাহিদা বেগম মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্রী। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী। তার আগ্রহেই কণ্ঠবীথি এই উদ্যোগ নেয়। তিন সদস্যের একটি কমিটি যাচাই-বাছাই শেষে ১২ জন অদম্য মেধাবী ছাত্রীকে নির্বাচিত করে, যারা আর্থিক প্রতিকূলতার মধ্যেও পড়ালেখায় ভালো করছে। বৃত্তিপ্রাপ্ত ছাত্রীরা প্রতি মাসে প্রাপ্ত বৃত্তি ছাড়াও ধর্মীয় উৎসব এবং পোশাকের জন্য আলাদা আর্থিক সুবিধা পাবে।

সাহিদা বেগমের ছেলে কুতুব উদ্দীন বলেন, ‘সাহিদা বেগম ট্রাস্ট সহযোগিতা করলেও কণ্ঠবীথির নির্বাচকমণ্ডলী ১২ জনকে বৃত্তির জন্য নির্বাচিত করেছেন। কণ্ঠবীথির সদস্যরাই মূলত এ উদ্যোগে সার্বিক দায়িত্ব পালন করেছেন। এ বৃত্তি ভবিষ্যতেও চালু থাকবে।’

/এমএএ/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
মুখস্ত বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষা থেকে বেরিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী