সাতক্ষীরায় বজ্রাঘাতে ২ জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
২৯ মে ২০২২, ১৭:২৬আপডেট : ২৯ মে ২০২২, ১৭:২৬

সাতক্ষীরায় বজ্রাঘাতে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে এবং রবিবার সকালে জেলার পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে।

রবিবার সকাল ৮টায় সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের দেবনগর মাঠে বজ্রপাত হয়। এতে খেজুরডাঙ্গা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে ফারুক হোসেনের (৪৫) মৃত্যু হয়। তিনি ওই মাছের ঘেরের মাটি কাটছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন।

এ ঘটনায় আহতরা হলেন– ওই গ্রামের আমের আলী সরদারের ছেলে এরশাদ আলী ( ৪৫),  মৃত ফটিক মল্লিকের ছেলে মহিদুল মজিদ (৪২), মৃত জোহর আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন, (৫০), মৃত মোকসেদ সরদারের ছেলে রফিকুল ইসলাম (৫৫), এক্সক্যাভেটর চালক ঢাকার আমিন বাজার এলাকার আলাউদ্দিনের ছেলে আলী হোসেন (৩৪), তার সহযোগী লাভু মিয়ার ছেলে হুমায়ুন (৩০)। আহতরা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এদিকে, জেলার দেবহাটা উপজেলার নারিকেলি গ্রামে বজ্রাঘাতে আবদুল লতিফ (৫২) নামে এক ঘের মালিকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে এ ঘটনায় মারা যাওয়া আব্দুল লতিফ একই এলাকার পিয়ার আলী গাজীর ছেলে।

মৃতের বড় ভাই আবুল কালাম জানান, শনিবার রাতে মাছের খাদ্য দেওয়ার সময় আকস্মিক ঝড়-বৃষ্টি শুরু হলে ঘেরে আটকা পড়েন আবদুল লতিফ। এ সময় বজ্রাঘাতে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানায় এসআই মো. মাজরিহা হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, আইনি প্রক্রিয়ার মাধ্যমে মৃতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের