কুরিয়ারের ডেলিভারিম্যান পরিচয়ে ডাকাতির চেষ্টা, গ্রেফতার ২

সাভার প্রতিনিধি
০১ জুন ২০২২, ০৯:৩২আপডেট : ০১ জুন ২০২২, ০৯:৩২

আশুলিয়ায় কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান পরিচয় দিয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় স্থানীয়রা দুই ব্যক্তিকে আটক করে গণধোলাই দেন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার দুপুরে ঢাকার সাভারের পলাশবাড়ি এলাকার কুয়েতপ্রবাসী মোসলেম শেখের বাড়ির তিন তলায় এই ঘটনা ঘটে।

প্রবাসীর মেয়ে মুন্নি জানান, মঙ্গলবার দুপুরের দিকে কুরিয়া সার্ভিসের ডেলিভারিম্যান পরিচয় দিয়ে দুই ব্যক্তি তাদের বাড়িতে আসে। পরে কক্ষের দরজা খুলতেই অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের ভেতরে প্রবেশ করে তারা। পরে তারা তার ছোট ভাই শাকিল ও তাকে মারধর শুরু করে। এ সময় তিনি কৌশলে বাসা থেকে বের হয়ে প্রতিবেশীদের বিষয়টি জানালে স্থানীয়রা জড়ো হয়ে ওই দুই ব্যক্তিকে আটক করে গণধোলাই দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি, অপারেশন) আব্দুর রাশিদ জানান, ডাকাত সন্দেহে গণধোলাই দেওয়া দুই ব্যক্তিতে আটক করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ছুরি উদ্ধার করা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সাভার ট্যানারিতে ঢুকেছে ৫ লাখ কাঁচা চামড়া
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের