পুলিশের গাড়ি থেকে পালানো ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
০৫ জুন ২০২২, ২০:০৫আপডেট : ০৫ জুন ২০২২, ২০:০৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের গাড়ি থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া ধর্ষণ ও অপহরণ মামলার আসামি সামিউলকে ছয় দিন পর গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৫ জুন) বিকালে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সামিউল গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের বালুয়াপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, দুই সপ্তাহ আগে গোবিন্দগঞ্জ থানায় সামিউলের বিরুদ্ধে শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেন তার শ্বশুর। সেই মামলায় গত ৩১ মে রাতে সামিউলকে গ্রেফতার এবং অপহৃতকে চাঁদপুর থেকে উদ্ধার করা হয়। পরদিন সকালে পুলিশভ্যানে সামিউল ও তার শ্যালিকাকে গোবিন্দগঞ্জ থানায় নেওয়া হয়। সেখানে ভ্যান থেকে নামার সময় হাতকড়াসহ দৌড়ে পালিয়ে যায় সামিউল।

তিনি আরও জানান, পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় তার বিরুদ্ধে থানায় আরও একটি মামলা করা হয়েছে। গ্রেফতার সামিউলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

/আরকে/এমএএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের