গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পর স্বামীসহ হত্যা: ৬ জনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৬ জুন ২০২২, ১৪:২৪আপডেট : ০৬ জুন ২০২২, ১৪:৫৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পর স্বামীসহ হত্যার ঘটনায় ছয় জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৬ জুন) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো– আরিফ, মো. সুমন, জামাল, সুমন, লোকমান, শফিক।

বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ধর্ষণের পরে স্ত্রী ও স্বামীকে হত্যার মামলায় আদালত ছয় জনকে ফাঁসির আদেশ দিয়েছেন। আসামিদের মধ্যে সুমন, লোকমান ও শফিক পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১১ আগস্ট রাতে এক তরুণী ও তার স্বামীকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় আসামিরা। স্বামীকে বেঁধে রেখে তারা খাদিজাকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। পরে দুজনকে হত্যা করে রাস্তার পাশের ডোবায় ফেলে দেন। ১৬ আগস্ট দুজনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই তরুণীর বাবা বাদী হয়ে মামলা করেন।

/এমএএ/
সম্পর্কিত
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
একমাত্র আসামির মৃত্যুদণ্ডযে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
সর্বশেষ খবর
মাত্র ২০ বছরের এক কবি, একটি কাব্যগ্রন্থ ও বিশ্বজোড়া প্রেমের উন্মাদনা
জন্মদিনেমাত্র ২০ বছরের এক কবি, একটি কাব্যগ্রন্থ ও বিশ্বজোড়া প্রেমের উন্মাদনা
ঢাকার সড়কে জলাবদ্ধতা: একটি ভুলই ডেকে আনতে পারে প্রাণঘাতী বিপদ
ঢাকার সড়কে জলাবদ্ধতা: একটি ভুলই ডেকে আনতে পারে প্রাণঘাতী বিপদ
বিনা জামানতে কত টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা, সংসদকে জানালেন অর্থমন্ত্রী
বিনা জামানতে কত টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা, সংসদকে জানালেন অর্থমন্ত্রী
রাজস্ব ফাঁকি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার: সংসদে অর্থমন্ত্রী
রাজস্ব ফাঁকি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
আরেক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, কারণ কী
আরেক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, কারণ কী
এক লাল কার্ডে বদলে গেলো আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের গতিপথ, কী ঘটেছিল
এক লাল কার্ডে বদলে গেলো আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের গতিপথ, কী ঘটেছিল
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
শাহজালালের দানবাক্সে প্রধানমন্ত্রীকে চিঠি, আছে সারওয়ার-মামুনুলের কথা 
শাহজালালের দানবাক্সে প্রধানমন্ত্রীকে চিঠি, আছে সারওয়ার-মামুনুলের কথা