কর্মবিরতি, বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি
০৭ জুন ২০২২, ১৫:৩০আপডেট : ০৭ জুন ২০২২, ১৫:৩০

জাতীয় রাজস্ব বোর্ডের লাইসেন্সিং বিধিমালা-২০২০ সংশোধনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করছে ফেডারেশন অব বাংলাদেশ সিঅ্যান্ডএফ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন। মঙ্গলবার (৭ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যশোরের বেনাপোলসহ দেশের ১১টি শুল্ক স্টেশনে এ কর্মবিরতি চলবে। এ জন্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।

একাধিকবার জানানোর পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লাইসেন্সিং বিধিমালা-২০২০ সংশোধনের দাবি আমলে না নেওয়ায় কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে বলে জানায় সংগঠনটি। রবিবার ঢাকায় সংবাদ সম্মেলন করে সংগঠনটির সভাপতি শামসুর রহমান ও মহাসচিব সুলতান হোসেন খান স্বাক্ষরিত চিঠিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল।

কর্মবিরতি চলাকালে কাস্টমসে পণ্য খালাসসহ সব কার্যক্রম থেকে বিরত থাকবেন সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা। এ ছাড়া প্রতিবাদ কর্মসূচি সফল করতে সংগঠনটির সদস্যদের মধ্যে লিফলেট বিতরণ ও পথসভা চলবে।

এ বিষয়ে শামসুর রহমান জানান, লাইসেন্সিং বিধিমালা-২০২০ সংশোধনের জন্য কর্তৃপক্ষকে একাধিকবার অনুরোধ জানালেও তারা আমলে নেয়নি। অবশেষে অ্যাসোসিয়েশনের সবার মতামত নিয়ে যৌক্তিক দাবি আদায়ে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা এ কর্মসূচি পালন করছেন বলেও জানান তিনি।

কর্মবিরতির কারণে বন্দরে পণ্য খালাস বন্ধ থাকায় রাজস্ব আহরণও বাধাগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে বন্দরে পণ্যজটের সৃষ্টি হয়েছে। এদিকে, অচলাবস্থা নিরসনের দাবি জানান সাধারণ ব্যবসায়ীরা।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা করিমউল্লাহ আমদানি-রফতানি কার্যক্রম বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

/আরকে/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
৭ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু, হাজারো ট্রাক আটকে আছে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম