বিচারকের রায়ে সংসারে ফিরলেন ৪৫ দম্পতি

সুনামগঞ্জ প্রতিনিধি
০৮ জুন ২০২২, ১৬:৩১আপডেট : ০৮ জুন ২০২২, ১৬:৩৩

সুনামগঞ্জে বাদী ও বিবাদীপক্ষের সম্মতিতে ৪৫টি ছোটখাটো অভিযোগে দায়ের করা মামলা আপসে নিষ্পত্তি করে ৪৫ দম্পতিকে সংসার জীবনে ফেরত পাঠিয়েছেন আদালত। মামলার বিবাদী স্বামীদের এবং বাদী স্ত্রীদের সম্মতিতে আপস করা হয় এসব মামলা।

বুধবার বেলা সাড়ে ১২টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন আদালতের এজলাসে বাদী-বিবাদীদের উপস্থিতিতে এ রায় দেন। আদালতের এই আদেশে খুশি বিচারপ্রার্থীরা। সংসার জীবনে ফেরত যাওয়া দম্পতি সেলিনা বেগম ও মনু মিয়া বলেন, ‘আদালতে দীর্ঘদিন মামলা চালিয়ে তারা সর্বস্বান্ত হয়েছেন। এজন্য সন্তানসহ পরিবারের লোকজন অনেক কষ্ট করেছেন। আজ সংসার জীবনে ফেরত যেতে পেরে ভালো লাগছে।’

দম্পতি সোমা আক্তার ও সিরাজুল হক জানান, নিজেদের মধ্যে তুচ্ছ ঘটনা দিয়ে ঝগড়া-বিবাদ শুরু হয়েছিল। পরে তা মামলা পর্যন্ত গড়ায়। এতে তাদের আর্থিক ও মানসিক ক্ষতি হয়েছে। সন্তানরা কষ্ট পেয়েছে। আজ সেসবের অবসান হলো। এখন থেকে সংসার জীবন ভালোভাবে পালন করবেন তারা।

এই রায়ের ফলে আবার তারা সংসার করতে পারবেন ফারজানা আক্তার ও জুনেল আহমদ বলেন, ‘উভয় পরিবারের অভিভাবকরা সচেতন হলে এই মামলা হতো না। সংসারে অশান্তির জন্য তারাও অনেকটা দায়ী।’ মেহেরুনেছা ও আরজু মিয়া জানান, আদালত তাদের দুজনের জীবন বাঁচিয়েছেন। এই রায়ের ফলে আবার তারা সংসার করতে পারবেন।

তবে ছোট ছোট অভিযোগগুলো সুন্দরভাবে সমাধান হওয়ায় বাদী-বিবাদীরা আদালতের বিচারক জাকির হোসেনকে ধন্যবাদ জানান। আদালত রায় ঘোষণার পর রজনীগন্ধা ও গোলাপফুল তুলে দিয়ে সবাইকে বাড়ি পাঠান।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি নান্টু রায় বলেন, ‘আদালতের আদেশে সংসারের স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে দম্পতিরা। ’

আদালতসূত্রে জানা গেছে, বিচারক জাকির হোসেন আজ পর্যন্ত ১৯৭টি মামলা আপসে নিষ্পত্তি করে দুই শতাধিক দম্পতিকে সংসারে ফেরত পাঠিয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
স্ত্রী গৃহকর্মী নন, বিয়ে কোনও সেবাদানের চুক্তিও নয়: বোম্বে হাইকোর্ট
ভারতে উচ্চবিত্ত বিয়ের আড়ালে নির্মম সহিংসতা, বাড়ছে উদ্বেগ
বন্ধুর বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বিক্ষোভ মিছিল
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম