বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো একে একে ৩ গৃহবধূর

নারায়ণগঞ্জ প্রতিনিধি 
০৯ জুন ২০২২, ১৪:৪৮আপডেট : ০৯ জুন ২০২২, ১৫:২২

নারায়ণগঞ্জ শহরে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিন গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে শহরের দেওভোগ আখড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন– মণি ঘোষ, বাসন্তী ঘোষ ও বিমলা ঘোষ। তারা সম্পর্কে জা। তাদের বয়স ৩৫ থেকে ৪০-এর মধ্যে।

মৃতদের স্বজনরা জানান, বৃষ্টি শুরু হলে রোদে শুকাতে দেওয়া কাপড় আনতে যান ওই বাড়ির বড় ছেলের স্ত্রী। সে সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। তাকে অচেতন অবস্থান পড়ে থাকতে দেখে ওই বাড়ির ছোট ছেলের স্ত্রী তাকে স্পর্শ করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। একইভাবে ওই বাড়ির আরেক ছেলের স্ত্রী তাদের স্পর্শ করে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বাড়ির বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

স্বজনরা আরও জানান, ধারণা করা হচ্ছে, বাড়ির লোহার গেটের পাশে থাকা বিদ্যুতের তার লিক হয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. এস কে ফরহাদ। তিনি জানান, তিন নারী বিদ্যুৎস্পৃষ্ট হলে স্বজনরা তাদের হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আসার আগেই তারা মারা গেছেন।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইদুজ্জামান জানান, বিদ্যৃৎস্পৃষ্টে একই পরিবারের তিন গৃহবধূ মারা গেছেন। প্রথমে একজন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে অপর দুজন একে একে তাকে স্পর্শ করলে তারাও স্পৃষ্ট হন। এভাবে তিন জনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

/এমএএ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের