রোহিঙ্গা নেতা আজিম হত্যা, ৩ আসামি গ্রেফতার

টেকনাফ প্রতিনিধি
১১ জুন ২০২২, ১৩:০৩আপডেট : ১১ জুন ২০২২, ১৩:০৩

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা মাঝি (নেতা) আজিম উদ্দির হত্যাকাণ্ডে এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন জানান, শুক্রবার রাতে আসামিদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলো– ১৯ নম্বর ক্যাম্পের এ/৮ ব্লকের বাসিন্দা মৃত মো. সেলিমের ছেলে মো. হাসিম (৪০); ১৬ নম্বর ক্যাম্পের সি/৬ ব্লকের আব্দুল হাকিমের ছেলে মো. জাবের (৩২); ১৬ নম্বর ক্যাম্পের সি/৬ ব্লকের মৃত আবুল কাছিমের ছেলে মৃত ইলিয়াছ (৪০)। তারা মামলার ৩, ৪ ও ৫ নম্বর আসামি।

কামরান হোসেন জানান, নিহতের স্ত্রী সনজিদা বাদী হয়ে মামলা দায়েরের পর অভিযুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেন এপিবিএন সদস্যরা। ১৯ ও ১৬ নম্বর ক্যাম্পে অভিযান চালিয়ে নিজেদের বসতঘর থেকে গ্রেফতার করা হয়েছে তাদের।

আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার আসামিদের উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ছাড়াও বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

প্রসঙ্গত, ৯ জুন রাত ৮টার দিকে উখিয়া ক্যাম্প ১৮তে রোহিঙ্গা নেতা আজিম উদ্দিন সন্ত্রাসীদের অতর্কিত হামলায় নিহত হন। এ সময় আরও দুজন মারাত্মক আহত হন।

আরও খবর: উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম