বান্দরবানে ডায়‌রিয়া রোগীদের জন্য ফিল্ড হাসপাতাল

বান্দরবান প্রতিনিধি
১৮ জুন ২০২২, ২০:৫৬আপডেট : ১৮ জুন ২০২২, ২০:৫৬

বান্দরবানের থানচির রেমাক্রী ইউ‌নিয়‌নের দুর্গম অঞ্চ‌লে ডায়রিয়া রোগীদের চিকিৎসা দিতে ১০ শয্যা বিশিষ্ট ফিল্ড হাসপাতাল চালু করা হয়েছে। রেমাক্রীর বড় মদকের য়ংলংপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই হাসপাতাল চালু করে‌ছে বান্দরবান স্বাস্থ‌্য বিভাগ।

আরও খবর: বান্দরবানে ডায়রিয়ায় ১০ জনের মৃত্যু

শনিবার (১৮ জুন) বান্দরবানের সিভিল সার্জন ডা. নিহাররঞ্জন নন্দী ব‌লেন, ‘বৃহস্পতিবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে স্বাস্থ্য বিভাগ ‌ফিল্ড হাসপাতালটি চালু করেছে। রেমাক্রী ইউনিয়নের সাতটি ম্রোপাড়ার মানুষ হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হয়। আক্রান্ত ব‌্যক্তিরা সুস্থ‍ না হওয়া পর্যন্ত হাসপাতাল পরিচালনা করা হ‌বে।’

এদিকে থানচি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, ‘এক সপ্তাহে রেমাক্রী ইউনিয়নের বড় মদকের দুর্গম আন্দারমানিকে ডায়রিয়া অনেকটা নিয়ন্ত্রণে এসে‌ছে। পরবর্তী‌ সময়ে যেন এরকম প‌রি‌স্থি‌তি সৃ‌ষ্টি না হয়, সেজন‌্য বড় মদকে একটি মিনি হাসপাতাল নির্মাণ এবং সেখা‌নে একজন এমবিবিএস চিকিৎসক দেওয়া হ‌বে। এ ছাড়া প্রয়োজনীয় জনবল এবং ওষুধও সরবরাহ করা হবে।’ বিশুদ্ধ পা‌নির সংকট নিরস‌নে প্রতিটি পাড়ায় একটি করে মোট ৩০টি গভীর নলকূপ স্থাপন করা হ‌বে ব‌লেও জানান তিনি।

উল্লেখ্য, বান্দরবানে গত ৭ থেকে ১৬ জুন পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। এ ছাড়া আরও ৭০ জ‌নের মতো আক্রান্ত হ‌য়ে‌ছে। বিজিবি ও স্বাস্থ্য বিভাগ আক্রান্তদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। বর্তমানে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে এলেও স্বাভাবিক হতে আরও সময় লাগবে।

/আরকে/এমএএ/
সম্পর্কিত
রাজবাড়ীতে বেড়েছে ডায়রিয়া রোগী, হাসপাতালের মেঝেতে চলছে চিকিৎসা
ঈশ্বরদীতে ডায়রিয়ায় আরেক নারী শ্রমিকের মৃত্যু
পিকনিকের খাবার খেয়ে হাসপাতালে ভর্তি ৪৫, বাড়িতে চিকিৎসা নিচ্ছেন কেউ কেউ
সর্বশেষ খবর
চোখের সামনে স্বামী আর ব্যাটা চইলা গেলো, কীভাবে বাঁচবো খোদা?
চোখের সামনে স্বামী আর ব্যাটা চইলা গেলো, কীভাবে বাঁচবো খোদা?
বাংলাদেশে পুশইন করা নারী জানালেন তিনি কোন দেশের নাগরিক
বাংলাদেশে পুশইন করা নারী জানালেন তিনি কোন দেশের নাগরিক
নিজের ভুলেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল, দায় নিলেন আনচেলত্তি
নিজের ভুলেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল, দায় নিলেন আনচেলত্তি
গ্রীষ্মে আরামদায়ক আবহাওয়া চান? ঘুরে আসুন বিশ্বের এসব দেশে
গ্রীষ্মে আরামদায়ক আবহাওয়া চান? ঘুরে আসুন বিশ্বের এসব দেশে
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়