বিয়ের ৬ দিন পর গৃহবধূকে কুপিয়ে ‘হত্যা’, যুবক গ্রেফতার

শেরপুর প্রতিনিধি 
৩০ জুন ২০২২, ১৬:০৩আপডেট : ৩০ জুন ২০২২, ১৬:০৩

শেরপুরে প্রতিবেশীর দায়ের কোপে দিতি (১৮) নামে এক নববধূ নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, বুধবার (২৯ জুন) রাতে জেলার নালিতাবাড়ী পৌর শহরের কালিনগর গ্রামে এ ঘটনা ঘটে।

দিতি কালিনগর গ্রামের মুছা মিয়ার মেয়ে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, কালিনগর গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে রহুল আমিন (২৫) মাদকাসক্ত।  গত ২৩ জুন তার প্রতিবেশী মুছা মিয়ার মেয়ে দিতির বিয়ে হয় চেল্লাখালী সন্ন্যাসীভিটা এলাকার খাইরুল নামে এক যুবকের সঙ্গে। বিয়ের পর দিতিকে বাবার বাড়ি রেখে খাইরুল পেশাগত কাজে কর্মস্থল ঢাকায় যান।

রহুল নিজেই পুলিশের কাছে এসে হত্যার কথা স্বীকার করেন বুধবার রাত সাড়ে ৯টার দিকে রহুল তার ভাবি রাহেলাকে নিয়ে দিতির বাবার বাড়িতে যান। এ সময় রাহেলা দরজা খুলতে বললে দিতি দরজা খুলে দেন। সঙ্গে সঙ্গে রহুল বটিদা নিয়ে দিতির মাথায় কোপ দেন। চিৎকার দিয়ে ঘরের মেঝেতে লুটিয়ে পড়েন দিতি। এরপর তার মা মনোয়ারা বেগমের চিৎকারে আশপাশের লোকজন এলে রহুল পালিয়ে যান। পরে স্বজনরা দিতিকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পথে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে রহুলের ভাবি রাহেলাকে আটক করে। একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে রহুল নিজেই পুলিশের কাছে এসে হত্যার কথা স্বীকার করেন।

এ বিষয়ে ওসি বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দিতির বাবা থানায় একটি হত্যা মামলা করেছেন।’

/আরকে/এমএএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের