আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

ফেনী প্রতিনিধি
০২ জুলাই ২০২২, ১২:২৯আপডেট : ০২ জুলাই ২০২২, ১২:২৯

ফেনীর ফুলগাজীতে আজ শনিবার ত্রাণ বিতরণকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচির জেরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবার (২ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশ বহাল থাকবে।

শনিবার বিএনপির কেন্দ্রীয় নেতা ড. খোন্দকার মোশাররফ হোসেন ফুলগাজীতে বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করার কথা রয়েছে। একই সময়ে সেখানে উপজেলা আওয়ামী লীগও সভা আহ্বান করেছে।

বিএনপির অভিযোগ, শুক্রবার ফুলগাজীতে তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছেন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মুন্সিরহাটে ত্রাণ বিতরণের জন্য উপজেলা বিএনপির এক প্রস্তুতি সভা চলাকালে এই হামলা চালানো হয়। এতে কমপক্ষে ১০ বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার সকালে ফুলগাজীতে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করলে বর্তমানে এলাকাটিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে প্রশাসন।

ফেনী বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, ‘আজ (শনিবার) ফুলগাজী উপজেলার দৌলতপুরে বিএনপির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি রয়েছে। এতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেনের উপস্থিত থাকার কথা রয়েছে। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় মুন্সিরহাটে ফুলগাজী উপজেলা বিএনপির একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। ওই সভায় ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা হামলা চালায়।’

আলাল জানান, হামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক ভিপি ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন, যুগ্ম-আহ্বায়ক গোলাম রসুল গোলাপ, নুরুল হুদা শাহিন, যুগ্ম আহ্বায়ক ফুলগাজী উপজেলা যুবদল আকবর হোসেন, ফুলগাজী উপজেলা যুবদল সদস্য মোহাম্মদ দিদার, শিমুল, রবিউল হক বাবু, ফুলগাজী সদর ইউনিয়ন ছাত্রদল সভাপতি রতন মুক্তারসহ আরও অনেক নেতাকর্মী আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদের উপজেলা হাসপাতালে পাঠালে সেখানে পুনরায় হামলা চালানো হয়।

এ বিষয়ে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ মজুমদার জানান, বিএনপি নেতাকর্মীরা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম কোম্পানির ওপর হামলা চালিয়েছেন। সে সময় পাঁচ জন আহত হয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে দুই পক্ষের মধ্যে সামান্য ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ফুলগাজী থানার ওসি মো. মইন উদ্দিন জানান, যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী