নকল প্রসাধনী জব্দ, ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি
১৪ জুলাই ২০২২, ২১:৩২আপডেট : ১৪ জুলাই ২০২২, ২১:৩৪

বিভিন্ন স্থান থেকে নকল প্রসাধনী এনে বিক্রি এবং কর ফাঁকি দিয়ে প্রসাধন সামগ্রী আমদানি করার দায়ে নাটোরে পাঁচ প্রতিষ্ঠানকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত শহরের আলাইপুর এলাকার উত্তরা প্লাজায় অভিযান চালানো হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও নাটোর র‌্যাব অফিস এই যৌথ অভিযান চালায়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর এবং নাটোর র‌্যাব অফিসের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান, অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ এস ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা এবং ৫ হাজার ৩৫০ প্যাকেট নকল প্রসাধনী জব্দ, আমাদের স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা এবং ২ হাজার ৫০০ প্যাকেট নকল প্রসাধনী জব্দ, আছির ব্রাদার্সকে ৪০ হাজার টাকা জরিমানা এবং এক হাজার ২০০ প্যাকেট নকল প্রসাধনী জব্দ, ভাই-বোন স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা এবং মিতালি স্টোরকে ৫০ হাজার টাকাসহ পাঁচটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দ প্রসাধনীও ধ্বংস করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম