ময়মনসিংহ মেডিক্যালে ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
২৬ জুলাই ২০২২, ১৬:০৫আপডেট : ২৬ জুলাই ২০২২, ১৬:০৫

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় ফিরোজা বেগম (৮২) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিহত ফিরোজা বেগম শ্বাসকষ্টসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন।

তিনি আরও জানান, আইসিইউতে চিকিৎসাধীন তিন জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৪১ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬ জন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডাক্তার নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১৬১ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। সংক্রমণের শতকরা হার ১১। জেলায় করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা ২৭ হাজার ৩৯৮ জন, সুস্থ হয়েছেন ২৬ হাজার ৮৬৩ জন।

/এমএএ/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
হাম উপসর্গ: ময়মনসিংহ মেডিক্যালে আরেক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১০৭
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি